• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

এম এ মোমিন / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার:
“বেতার এবং জলবায়ু পরিবর্তন” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সে লক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/