• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বেনাপোল বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে ১৩১টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ

মো মানিক হোসেন  / ১৬০ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

যশোর জেলা প্রতিনিধি

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ ১৬৪৫ হতে ১৭৪৫ ঘটিকা পর্যন্ত একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত টাস্কফোর্স অভিযানে মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মোহাম্মদ আমির হোসেন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজারে রহমান চেম্বার মার্কেটের দ্বিতীয় তলায় ১৬টি মোবাইল ফোনের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩২,০০,০০০/-(বত্রিশ লক্ষ)টাকা।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/