• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফুলগাজীর আমজাদহাটে পানির গতিপথ সংকীর্ণ করে চলছে সীমানা প্রাচীর নির্মাণ

Reporter Name / ১৫৪ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনী প্রতিনিধি:
ফুলগাজী উপজেলার ৫ নং আমজাদ হাট ইউনিয়ন এর ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড এর ফেনাপুষ্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমজাদ মজুমদার বাড়ীর সড়ক এর সংযোগ সড়ক দক্ষিণ তারাকুচা ফেরদৌস নগর সড়কের পাশে পূর্ব-পশ্চিম লম্বা প্রায় ১৫০ ফুট লম্বা সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে মৃত নাজির আহমদ মজুমদারের ছেলে অহিদ উল্লাহ মজুমদার এর বিরুদ্ধে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমদ মজুমদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন; প্রতি বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। এবং বৌর ধান আবাদে কৃষকরা ব্যাপক ক্ষতিসাধন হয়ছে।

ফয়েজ আহমদ মজুমদার আরো বলেন; প্রায় ১৫০ ফিট দীর্ঘ সীমানা প্রাচীর এর দুই মাথায় দুইটি কালভার্ট রয়েছে পূর্ব পাশের। কালভার্ট টি প্রায় চার ফুটের মতো চওড়া এবং পশ্চিম পাশের যে কালারটি রয়েছে তা প্রায় ৫ ফুট এর মত চওড়া। কিন্তু যে সীমানা প্রাচীর টি নির্মাণ করা হচ্ছে; এটি বর্তমানে কোথাও তিন ফুট বা কোথাও ৩ ফুটের ও কম রাস্তা থেকে ফাঁকা আছে। তাহলে বর্ষাকালে পানি কিভাবে যাবে।

এ বিষয়ে জানার জন্য স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম ভূইয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে জানার জন্য অহিদ উল্লাহ মজুমদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সর জমিনে গিয়ে দেখা যায় ; ফেরদৌস নগর সড়কের পাশে পানির করাল গ্রাস থেকে এলজিইডির রাস্তা রক্ষার উদ্দেশ্যে গাড়-ওয়াল নির্মাণ করেছিল অনেক আগেই ।

কিন্তু অহিদ উল্লাহ মজুমদার স্থানীয় মানুষকে বোঝানোর জন্য গাড- ওয়ালের পাশে থাকা মাটি তুলে ওয়ালের উত্তর পাশে তার জমি তে রাখেন। এদিকে স্থনীয় মানুষকে বুঝাচ্ছেন তিনি পানি চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/