• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থ ‘প্রলাপ’ এর মোড়ক উন্মোচন

মোঃ নজরুল ইসলাম খান / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলা -২০২৫ এর মোড়ক উন্মোচন মঞ্চে আজ ১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. মেহেদী হাসানের একক কাব্যগ্রন্থ ” প্রলাপ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. শফিকুল ইসলাম। এছাড়াও শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং লেখকের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
শৈশবের নষ্টালজিক স্মৃতিরোমন্থন, ঋতুরাজ বসন্তবন্দনা এবং বৈশাখের আগমন হৃদয় বীণায় যে বোধের সঞ্চার হয় তা সত্যি আনন্দের। সেইসাথে গ্রাম্য মেঠো পথের দৃশ্যঅবলোকন ও গ্রামে পিঠা পুলির উৎসব পুলকিত করে হৃদআকাশ। তার আগমনের পরই জীবনের গতিপথ ভিন্ন দিকে মোড় নেয় তখন মানুষ তাহা প্রকাশ করতে নানা উপাদান বেছে নেয়, যার অন্যতম হচ্ছে কবিতার আশ্রয়। হৃদয়ের কথাগুলো প্রেম-ভালোবাসা, দ্রোহ, বিদ্রোহ, স্বজন হারানোর আর্তনাদ এবং জীবনের চরম সত্য মৃত্যুকে আলিঙ্গন করে বেড়িয়ে আসে। ভাবনার অন্তর্জাল দিয়ে ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অলংকার, রূপকতা দিয়ে তৈরি করে নিজের জগৎ। মানসলোকে যার নাম দেই কাব্যগ্রন্থ। প্রেম-ভালোবাসা,দ্রোহ,বিয়োগান্ত, বাস্তবতা এবং আধ্যাত্বিকতার এক চমৎকার রসায়নে এই কাব্যগ্রন্থটি পাঠকের মনে জায়গা করে নিবে বলেই আমাদের বিশ্বাস। কাব্যগ্রন্থ : প্রলাপ,
লেখক: মো. মেহেদী হাসান,প্রচ্ছদ: ফারহানা রুমিন,প্রকাশনী : কন্ঠস্বর, স্টল নং : ৫০৪, অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/