• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশশির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ এলে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন।

জিএমপির উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/