• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনীর ছাগলনাইয়া পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি অবৈধ ব্রিকফিল্ড-এ পনর লাখ টাকা জরিমানা

মহিউদ্দিন মহি খন্দকার  / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনী :

৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবৈধ ব্রিকফিল্ড-এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানটি পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শিবু দাশ প্রসিকিউশন প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত এর সাথে আরও উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন ও অনান্য কর্মচারী।

এ সময় আলোচ্য উপজেলার চানপুর গ্রামে –
১. মেসার্স কামাল ব্রিকস ম্যানু: কে(আংশিক ভাংগা হয় এবং ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়)।
২. মেসার্স সততা ব্রিকস ম্যানু কে(আংশিক ভাংগা হয় এবং ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়)।
৩. মাসার্স জামাল ব্রিকস ম্যানু কে ৫,০০০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। আলোচ্য ব্রিকফিল্ডগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে এই মর্মে যে ২০২৫-২০২৬ অর্থ বছর থেকে ফিল্ড গুলো সকল কার্যক্রম বন্ধ বাখবেন অন্যথায় ফিল্ডগুলো উচ্ছেদ করা হবে। এ অভিযানের সময় ছাগলনাইয়া উপজেলার আনসার ও ফায়ার সার্ভিসের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অধিক্ষেত্রে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/