• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ মোমিন / ২০৩ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১লা ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার ০৯ নং সেনগাও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় পীরগঞ্জ থানা পুলিশ এই বিশেষ অভিযান চালায় । এ সময় তাদের কাছ থেকে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উপদইল মধ্যপাড়া এলাকার মৃত চয়েন মোহাম্মদের ছেলে ফেরদৌস আলম (২২) এবং দস্তমপুর গোয়ালপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে ফয়জুল ইসলাম ওরফে গোয়াল (৩৫)।

থানা সূত্রে জানা যায় যে, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পীরগঞ্জ থানাধীন ০৯ নং সেনগাও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় পীরগঞ্জ থানা পুলিশের চৌকস টিম কর্তৃক ফয়জুল ইসলাম ওরফে গোয়াল ও ফেরদৌস আলম নামে দুই মাদক কারবারিকে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/