• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শীতের রাতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষকে পাঁচ শত শীতের নতুন কম্বল বিতরণ করল যুবদল- ছাত্রদল

মোঃ কামরুল হাসান (লিটন) / ১৪৩ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) –

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে দুস্থ,  অসহায় ও ছিন্নমূল মানুষকে পাঁচ শত শীতের নতুন  কম্বল উপহার দেয়া হয়েছে।

শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের উত্তর এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

পরে তিনি শীতের রাতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পৌরী  শহর ঘুরে ঘুরে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষদের শীতের নতুন কম্বল উপহার দেন।

অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে হাসি ফুটে উঠে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষের  মুখে।

রিকশা চালক রহমত উল্লাহ বলেন, ‘শীতের রাইতে গাড়ি চালাই ঠান্ডায় কষ্ট হয়। আজকে রাতের বেলায় যুবদল নেতা পাপ্পু ভাই আমারে একটা নতুন কম্বল উপহার দিছে আমি খুব খুশি’।

হোটেল কর্মচারি সোহাগ বলেন, ‘হোটেলে অনেক রাইত লাগাত  কাম করি। শীতের রাইত হাত-পা ঠান্ডা হইয়া যায়, ঘুমাইতে কষ্ট হয়। কম্বলটা পাইয়া অনেক ভালো হইছে। এটা গায়ে দিয়া রাইত ঘুমাইয়াম’।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘ গত কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে

এই শীতে গরম কাপড় না থাকায় দুস্থ ও ছিন্নমূলগুলোর কষ্ট হচ্ছিল। আজকে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও ছিন্নমূল  পাঁচশত মানুষকে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, ‘প্রকৃত দুস্থ,  অসহায় ও ছিন্নমূল মানুষগুলো যেন কম্বলগুলো পায় সেজন্য আমরা যুবদল নেতা পাপ্পু ভাইকে সাথে নিয়ে ঘুরে ঘুরে কম্বল উপহার দিয়েছি। কম্বল উপহার পাওয়ার মানুষগুলোর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।
কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর যুবদলের সদস্য আনোয়ার হোসেন, যুবদল নেতা হান্নান তালুকদার, শিপন মিয়া, ওয়ালিউল্লাহ রুবেল,  মোঃ আব্দুল্লাহ, আনিসুর রহমান, জহিরুল ইসলাম রমজান, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/