• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গৌরীপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্য উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

মোঃ কামরুল হাসান (লিটন) / ২২৯ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)-

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫ জানুয়ারি/২৫) মিরিকপুর মডেল হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয় মাঠে তারুণ্য উৎসবের ব্যাডমিন্টন, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও প্রাক-প্রাথমিক ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজিউল আরম রিয়াদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজেরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, শামসুর রহমান রাজু। সাংস্কৃতিকপর্বে আবৃত্তি করেন ময়মনসিংহ মুসলিম হাইস্কুলের ৮ম শ্রেণির মাহবুবাজ্জামান মৌরিন, অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তায়্যিবা তারান্নুম মান্যতা, সাইমা আক্তার প্রীতি, মেহজাবিন মুসকান খুকুমনি, মোহানী আক্তার নাদিফা, নওমীন আক্তার, মাহফুজা আক্তার, তাসনিম ফারিহা, ফারিয়া তাবাসুম, গানে অংশ নেয় তাকবীর ইসলাম, তায়্যিবা তারান্নুম মান্যতা, নাটিকা পরিবেশন করে মোহনা আক্তার, নাদিয়া আক্তার, লামিয়া আক্তার, লামিয়া পাপড়ি ফুল, নওমীন আক্তার, ফারিয়া তাবাসুম।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা বেগম, শামছুন্নাহার, শিমলা আক্তার, শেফালি বেগম, আঞ্জুয়ারা বেগম, শাহিদা আক্তার, ইয়াছিন আহম্মদ অন্তর, নাজমা আক্তার, জিসান, তানিয়া বেগম, হারাধন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/