• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ১

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া থেকে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ। বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার বই ছিল ওই ট্রাকে। এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে বুধবার রাত ৯টার দিকে বইগুলো জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার সময় এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে গণনা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/