• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) / ২৫৫ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরে আলম সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, সাধারণ সদস্য মহবুর রহমান, মুরসালিন হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, এ বি মাসুমসহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মতবিনিময়কালে বলেন, বিগত ১৫-১৬ বছরে আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা অযুহাত দিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছিল। কাজেই সাংবাদিক ভাইদের বলবো আপনারা কোন দলের হবেন না, দলের হয়ে কাজ করবেন না। আপনারা আপনাদের ঐতিহ্য রেখে যে দলের যে কেউই অপরাধ করুক না কেনো তা তুলে ধরবেন। কারণ আমি মনে করি সাংবাদিকদের দাবিয়ে রাখা হয়েছিল। তাদের দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল। আমাদেরকে সেখান থেকে বেড়িয়ে আসতে হবে। সমাজে অনেকে বিদ্রুপ করে বলে সাংঘাতিক! আপনাদের এমন জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। আপনাদেরকে যেন সাংবাদিক হিসেবে মানুষ সম্মান দেখাতে পারে। আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। আমি আশা রাখি আপনাদের সত্য লেখনীর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র আমরা জানতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/