• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

Reporter Name / ২২৬ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ এ যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়। যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও চালকরা গন্তব্যে পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ফোনে স্বজনদের বলছেন, যানজট ছাড়লেই এসে পড়বো। চিন্তার কারণ নেই।

বাসচালক কুরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেলো। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো। তিনি বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কিন্তু কী কারণে যানজট, তা জানি না।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/