• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারিসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন অনন্ত পাঁচজন।

বুধবার সকালে উপজেলার হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার রাম দাস, একই এলাকার ইবাদুল্লাহ ও নতুন বাজার এলাকার হৃদয় মিয়া।

পুলিশ জানায়, সকাল দশটার দিকে হাটাবো এলাকায় রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাতে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

একই সড়কে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হাটাবো জেলেপাড়া এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইটবহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় মিয়া নামে আরেক যুবক নিহত হন।

এসময় তার সঙ্গে থাকা মুন্না ও শান্ত দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কাচঁপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ। পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও ইটবহণকারী ট্রলি চালক প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি আটক করা হয়েছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/