• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বন্ধ হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। এর আগে সোমবার ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

এর আগে গত ০৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।

পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

আগামী ৭ দিন পর পুনরায় এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা।

উল্লেখ্য, পায়রার পাশেই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে।

আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/