• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল শুরু

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে কুয়াশার কারনে ৫ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা বেড়ে যাওয়ায় ভোর ৪টায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় হরিণা ও নরসিংহপুর আলু বাজার ঘাটের ফেরি চলাচল।

সোমবার দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

তিনি জানান, রোববার রাতে কুয়াশা বেড়ে যায়। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল ৯টার পর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ও হরিণা ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৫ ঘন্টা ফেরি বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

তিনি আরো জানান, প্রতিবছর শীত মৌসুমে মাঝে মাঝে কুয়াশা বেড়ে যায়। তখন আমরা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখি। এ বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্ব থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/