• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীপুরে শহিদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা

Reporter Name / ৩৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।

প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২৫৮ জন। শহিদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে শহিদ পরিবারকে ১০ হাজার ও আহতদের মধ্যে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহিদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/