• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাম মন্দির সমর্থক কশ্যপকে এফবিআই প্রধান করছেন ট্রাম্প

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় কশ্যপ প্যাটেলকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প।

ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গত ফেব্রুয়ারিতে রাম মন্দির সম্পর্কে তিনি বলেছিলেন, ‘১৫০০ সালেও সেখানে (অযোধ্যায়) একজন হিন্দু দেবতার মন্দির ছিল। সেটা ধ্বংস করা হয়। তারা (ভারতীয় হিন্দুরা) ৫০০ বছর ধরে সে মন্দির পুনঃস্থাপন করার চেষ্টা করছে।’

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই এফবিআইকে ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, পরিকল্পনা বাস্তবায়নে সমর্থন না জানালে যেকোনো কর্মীকে এই সংস্থা থেকে বহিষ্কার করা উচিত।

সেপ্টেম্বরে শন রায়ান শো শীর্ষক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এফবিআইর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে। আমি ওই (এফবিআই) ভবনে কর্মরত সাত হাজার কর্মীকে বের করে এনে তাদেরকে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব, যাতে তারা অপরাধীদের পিছে ধাওয়া করতে পারেন। আপনারাও এক ধরনের পুলিশ। পুলিশের মতো আচরণ করুন। পুলিশের দায়িত্ব পালন করুন।’

এফবিআইর বর্তমান পরিচালক রেই’র চাকরির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তবে সেই মেয়াদের আগেই যে তাকে সরিয়ে দেওয়া হবে, ট্রাম্পের নতুন ঘোষণায় এটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হতে অবশ্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/