• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে সাবেক ২ এমপিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

মোঃইয়াছিন আলী / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মোঃইয়াছিন আলী,সিরাজ গঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক ২ এমপিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি
মামলা হয়েছে। এ মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে বিজ্ঞ
আদালত। এ মামলার আসামীরা হলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক
এমপি আওয়ামীলীগ নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন
করিম, তার ভাই একই আসনের সাবেক এমপি আ’লীগ নেতা চয়ন ইসলাম, ইকবাল
হোসেন নয়ন ও টিপু। বাদীর আইনজীবি এ্যাডঃ হোসেন শহীদ সরোয়ারদী ও
আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা
সাংবাদিকদের জানান, ২০২২ সালের ২৫ জুন ওই উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ
৪৩ হাজার টাকা দিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ
সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করেছিল মামলার বাদী। এ অব¯’ায় পরদিন
নামিক আসামীরা বাঁধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। এ চাঁদা
দিতে অস্বীকার করায় বাদীকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে দখলে নিয়ে নেয়। এতে
তার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ব্যাপারে বৃহস্প্রতিবার দুপুরে
¯’ানীয় বিএনপি নেতা শাহাদৎ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে শাহজাদপুর
আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
এ মামলটি তদন্তের জন্য বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/