• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

‘ফ্যাসিস্টদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে উত্তাল নূর হোসেন চত্বর

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

স্বৈরাচার এরশাদ-বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে আজকের এই দিনে পুলিশের গুলিতে নিহত হন শহীদ নূর হোসেন। দিনটির স্মরণে রাজধানী জিরো পয়েন্টে ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন পেশাজীবী, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

তবে দিনটিকে ঘিরে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ। ফলের আওয়ামী লীগকে প্রতিহত করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতা কঠোর অবস্থান নিয়েছে।

শহীদ নূর হোসেনের পরিবার, ৯০-এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাকর্মীরা, গণতান্ত্রিক ছাত্রজোট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ফোরাম, রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলন, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাসদ (মার্কসবাদী), গণঅধিকার পরিষদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল সকাল থেকে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে আসছে।

শ্রদ্ধা নিবেদন শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে আছে। ১৫ বছর ধরে হাজারও মানুষকে গুম, খুন, হত্যা করেছে এই ফ্যাসিস্ট হাসিনা।’

তিনি বলেন, ‘শহীদ নূর হোসেন একজন সাধারণ মানুষ। তাকে আজকে আওয়ামী লীগ নিজেদের করে নিতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা তা হতে দেয়নি। নূর হোসেন সর্বজন স্বীকৃত।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি নূর হোসেনের হত্যাকারী, কিন্তু তাদের রাজনীতি এখনো নিষিদ্ধ হয়নি। তাদেরকে রাজনীতিতে জিউয়ে রেখেছ, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

রাশেদ খান বলেন, ‘প্রথমের দিকে জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ ছিল। কিন্তু এখন প্রতিদিন জনগণ তাদের ওপর অসন্তোষ হয়ে পড়ছে। তাই বলছি, অতিদ্রুত নির্বাচন দেন, তা না হলে আমরা ভাবব, আপনার মঈন-ফখরুদ্দিনের মতো দীর্ঘ দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/