• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক‌ বিরল / ৩৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে দিনাজপুরের বিরল উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিরলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে নাড়াবাড়ী বাজারে অত্র ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডা. বাবু’র সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।

অত্র ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক একরামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নওশাদ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপদেষ্টা রবিউল গনি, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, মোমিনুর রহমান মোমিন, আবু আল ইমরান প্রধান, প্রকৌশলী মামনুর রশিদ, যুব নেতা ইয়াছিন আলী, যুব নেতা আরমান আলী, বোচাগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী রাবেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, তাঁতীদলের সভাপতি লুৎফর রহমান, পৌর যুবদলের সদস্য মামনুর রশিদ মামুন, মজিবর রহমান, ০৪নং শহরগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন।

এছাড়াও অত্র ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/