• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নাজিম উদ্দিন রানা / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নাজিম উদ্দিন রানা :

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে জেলা শহরের দক্ষিণ তেমুহনিস্থ এলাকায় সমাবেশ করে দলটি। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

সদর উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর এস.ইউ.এম রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদ ও নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ্, জেলা সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শহর শাখার আমির এডভোকেট আবুল ফারাহ্ নিশান, শহর সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহম্মেদ, অধ্যাপক আবদুর রহমান, মমিন উদ্দিন পাটওয়ারী ও এম শামসুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, সেক্রেটারী মাষ্টার মমিনুল হক, ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আরমান পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হুমায়ুন কবির, নায়েবে আমীর আলমগীর হোসাইন ও সেক্রেটারী জনাব ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম সুমন।

সমাবেশে অতিথিরা বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়।তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/