• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে নিহত বিএনপি নেতা ইউনুস এর পরিবারের পাশে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজারুল ইসলাম

মোঃ মুসলিম হক‌ বিরল / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মৃত ইউনুস আলীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে ছুটে আসেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা রবিউল গনি, দিনাজপুর জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম, বিরল উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায় আল ইমরান প্রধান, ১০ নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ১০ নং রানীপাকুর ইউনিয়ন যুবদলের সভাপতি সিদ্দিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ১০ নং রানীপুকুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর হোসেনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনুস আলী (৪৭) গত ২৭ সেপ্টম্বর স্টক করে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/