• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান, ভোলায় প্রধান উপদেষ্টা

মুহাম্মদ আরিফ / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার

ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদর মেঘনা নদীর তীরবর্তী ভোলারখাল বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ আয়োজিত জেলে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলায়।

চলতি মৌসুমে ইলিশের প্রধান প্রজনন ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাইরের জেলেদের বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অধিকার নেই। তাদের বিতাড়িত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় আইন অমান্য কারীদের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ও বলেন তিনি।

তিনি আরো বলেন, একই সাথে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে এবং ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায়  ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা-পরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌবাহিনী ভোলার কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের এসপি নাজমুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/