• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত॥ পূর্বমহেশপুর এর মামলা পাল্টা মামলার আপোষ মিমাংসা সম্পন্ন

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ৩৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 

বিরলে কর্জের টাকা ফেরৎ নিয়ে দ্বন্দ্বের পর মারপিট ও মামলার ঘটনায় উভয়পক্ষ আপোষ মিমাংসা করায় সকল ভুলবুঝাবুঝির অবসান ঘটিয়ে মামলা মোকদ্দমা তুলে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের সাথে আগামীতে মিলেমিশে চলার ঘোষনা দিয়েছেন উভয়পক্ষ। বুধবার সকালে বিরল পৌরশহরের পূর্বমহেশপুর মোড়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালাইনাশক বিক্রেতা মোঃ মাহবুব আলম। বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলনসহ স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোঃ মাহবুব আলম বলেন, অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে অনেকের মানসম্মানহানী হয়, যাতে আমি অনুতপ্ত হই এবং আমার পরিবার ও শুভাকাঙ্খিদের সাথে বিষয়টি আলোচনা করে বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন ভাইসহ অন্যাদের সাথে আপোষ মিমাংসা করে নেই। আমার সাথে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যা কিছু বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রচার করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ও ব্যথিত। আমি সকলের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি আরো বলেন, আমি উক্ত ঘটনার জন্য অনুতপ্ত। আমার কোন কথা ও কাজে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি তার জন্য মর্মাহত। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় এবং পরবর্তীতে বুঝে উঠায় আমার সঙ্গীয় লোকজনকে নিয়ে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমসহ সকলকে প্রকৃত বিষয় জানানোর জন্য সংবাদ সম্মেলন এর আয়োজন করেছি। সেই সাথে আমি ঘোষণা করছি গত ২৪ সেপ্টেম্বর/২০২৪ তারিখে ৫ টার সময়ে পূর্বমহেশপুর মোড়ে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ ভুলবুঝাবুঝি থেকে মামলা পর্যায়ে গড়ায়। আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কারো বিনানুরোধে বিবেকের তাড়নায় সংবাদ সম্মেলন করে প্রকৃত বিষয় জানানোর জন্য সংবাদ সম্মেলন এর মাধ্যমে সকলকে অবগত করলাম। সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি নিবেন বলে অনুরোধ রইলো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি সন্তোষজনক জবাব প্রদান করেন। অপর এক প্রশ্নের জবাবে, মিজানুর রহমান মিলন বলেন আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য ভালো কিছু করতে চাই। সকলে মিলেমিশে একসাথে সমাজের উন্নয়নে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/