• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এম এ মোমিন / ২০৫ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে রাফিয়াত (৪) ও সাফা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার ( ৬-ই আগস্ট) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাফিয়াত ও সুমনের মেয়ে সাফা আক্তার। সম্পর্কে নিহতরা হলেন চাচাতো ভাই বোন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায় দুই ভাই বোন বাড়ির উঠানে খেলা করছিল । পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কখন তারা বাড়ির পাশে পুকুরের পানিতে  ডুবে নিখোঁজ হয় কেউ বলতে পারেনা। সকাল সাড়ে দশটায় স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির কাছাকাছি একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে নিহত শিশুর স্বজনদের খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

ভোমরাদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/