• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সখিপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মোর্শেদ খান / ১৮১ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মোর্শেদ খান: স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি ও ওই মাদরাসার সুপার এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদরাসার বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করা,নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া এক প্রার্থী মোঃ সুলতান মিয়া শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে দিঘীরচালা বাজারে বিক্ষুদ্ধ এলাকা বাসী ও ভুক্তভোগীসহ ৩/৪শত লোক সখিপুর কালিহাতী রাস্তায় এ মানববন্ধন করেন। এর আগে ভুক্তভোগী ঐ প্রার্থী সুষ্ঠ,নিরপেক্ষ তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর নিকট একটি লিখিত অভিযোগ দেন। তিনি জানায় গত বছরের ১৩ সেপ্টেম্বর ঐ মাদরাসায় সহসুপার পদ খালি থাকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি নিয়ম মেনেই আবেদন ও পরীক্ষায় অংশ গ্রহণ করি। নিয়োগ পরীক্ষা হয় ৩০ ডিসেম্বর/২৩ইং। নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা না করে প্রতিষ্ঠানের সুপার মাওলানা আ.লতিফ মিয়া ও ওই সময়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুজ্জামান ফরিদ মোটা অংকের টাকার বিনিময়ে ডিজি প্রতিনিধির পরামর্শে দীর্ঘ সময় পর ফলাফল স্থগিত করে চলে যান। মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত জটিলতা হলে সাবেক এমপি অনুপম শাজাহান জয় স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঐ প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি তা না করে দীর্ঘ ৯মাস পর এ বছর ১১ সেপ্টেম্বর ঐসময় আবেদন করা একজন খোরশেদ আলম তিনি পরীক্ষায় প্রথম হননি তাকে সহ সুপার পদে নিয়োগ দিয়ে সেপ্টেম্বরে মাসে বেসরকারি বিধি অনুসারে বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করেছে,যা সম্পূর্ণ অবৈধ ও নিয়ম বহির্ভূত। ভুক্তভোগী জানায়,, নিয়োগ প্রক্রিয়ায় মোটা অংকের অবৈধ লেনদেন হয়েছে। তাই আমার দাবী এ নিয়োগ বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হোক।
এ ব্যাপারে ওই মাদ্রাসার সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন বলেন আমরা জানি নিয়োগ স্থগিত করা হয়েছে, সুপার সাহেব আমাদেরকে তাই জানিয়েছেন,এখন দেখি শিক্ষক নিয়োগ দিয়ে বিল করিয়ে ফেলেছেন,যা একজন আলেমের পক্ষে মোটেই উচিত হয়নি। এ ব্যাপারে আর এক ক্যান্ডিডেট আব্দুস সালাম বলেন আমিও যথারীতি নিয়োগ পরীক্ষা দেই। কিন্তু আমাদেরকে কোন প্রকার রেজাল্ট দেয় নাই, আমাদের জানাইছে এই পরীক্ষা বাতিল করে আবার নতুনভাবে সার্কুলার দিবে,কিন্তু এখন শুনি আমাদেরই একজনকে নিয়োগ দিয়েছে,এটি আমাদের সাথে মোনাফেকি করা হয়েছে। জিজ্ঞাসা করা হলে সুপার মাওলানা আব্দুল লতিফ বলেন, বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে, এবং বিলও করা হয়েছে। ওই সময়কার সভাপতি ফরিদুজ্জামান ফরিদ বলেন বিধি মোতাবেকই নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ বলেন,নিয়োগ বানিজ্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নিকট বেশ কিছু অভিযোগ পড়েছে। তিনি তদন্তের জন্য আমার নিকট কিছু আর কিছু একাডেমিক সুপারভাইজার আনোয়ার সাহেবের নিকট দিয়েছেন,যা তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/