• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে মাদকসহ আটক – ৫

মুহাম্মদ আরিফ / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার

ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন কে আটক করা হয়েছে।

বুধবার ( ২ অক্টোবর) রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তার পাইলট এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল প‌রিমাণ ফে‌ন্সি‌ডিল, গাঁজা ও ইয়াবাসহ মো: শহিদ ব‌্যাপারী সহ মোট -৫ মাদক ব‌্যবসায়ী‌ কে আটক করে যৌথ-বা‌হিনী। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি ৫শ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেন্সডিল, ১৭ পিস ইয়াবা, নগদ ৩২ হাজার ৮০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫) তাদের বাড়ি বাপ্তা পাইলট এলাকায়।

নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যায়, সেখানে মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

আটককৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/