• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বন্দর উপজেলা সেচ্ছা’লীগ সভাপতি ফয়সাল কবির গ্রেফতার|| ২ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরন

মোঃ আবুল বাসার সাইফুল / ১৮১ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার

বন্দর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে বুধবার (২ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফয়সাল কবির পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আমির হোসেন সরকারের ছেলে।

জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউপির শাঁসনেরবাগ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মতিউর রহমানের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবিরকে মঙ্গলবার রাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/