• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে আওয়ামীলীগের ৫ নেতা গ্রেফতার

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের মামলায় কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ও আজ বুধবার (২ অক্টোবর) র‌্যাব বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি, জেলা আওয়ামী লী‌গের বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক এনা‌য়েত ক‌রিম অ‌মি এবং ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম‌।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে জেলা শহরের বাসা থেকে এম এ আফজলকে গ্রেপ্তার করে র‌্যাব। তাছাড়া এনা‌য়েত ক‌রিম অ‌মি ও শামছুল ইসলাম খান মাসুম‌কেও নিজ বাসা থে‌কে আটক ক‌রে র‌্যাব । তাদের নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

অপরদিকে তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, সদর থানার একটি মামলায় মঙ্গলবার রাত ৩টার দিকে আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/