• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক -দুলু

মোঃ ইব্রাহিম আলী / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক। কারণ তিনি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে এই জোর দাবি জানাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশের সকল সঙ্কটে তিনি দাঁড়িয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্কটে তিনি ছিলেন। তার সন্তান, তার উত্তরাধিকার তারেক রহমান ১৫ বছর বন্যা-বৃষ্টি, দূর্যোগে দেশের সকল সঙ্কটে জনগণের পাশে দাঁড়িয়েছেন।

রোববার বিকেলে নাটোরের সিংড়ায় উপজেলার সোয়াইড় গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ৩ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মুর্শেদ, আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খাঁন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য এডভোকেট ফারজানা রহমান পুতুল, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি চয়েন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সিংড়া উপজেলার ৩ জন শহীদের প্রত্যেক পরিবারের সদস্যদের ১ লক্ষ করে টাকা অনুদান দেয় আমরা বিএনপি পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/