• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

মো: আহসান হাবীব, / ২২১ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মো: আহসান হাবীব, মাগুরা প্রতিনিধি
এক দফা দাবিতে মঙ্গলবার  সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে মাগুরা  জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
মাগুরা  জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক জাহানারা নাজনীন বলেন, প্রায় এক মাস ধরে আমরা একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়ায় আজ মঙ্গলবার ১অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টা কর্ম বিরতি এবং ২ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানান। জাহানারা নাজনীন আরও বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এইসব পদে পদায়নের দাবি করেছি।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টাদের কাছে আমরা দাবি জানাই। এ কর্মবিরতিতে মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/