• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

সোহেল রানা / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

সোহেল রানা,ডোমারঃ

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারীর ডোমার উপজেলার সর্বস্তরের মসলিম জনগন ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১ অক্টোবর) সকালে উপজেলা শহরের বাটার মোড় থেকে এ মিছিল শুরু করে সর্বস্তরের মসলিম জনগন ও সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ রেল গেট সংলগ্ন রুবেল চত্তরে এসে শেষ হয়।
এ সময় তারা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান’- এমন নানা স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, পৌরসভার জামায়াতের সেক্রেটারী মো. সোহেল রানা, ডোমার রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী, অর্নব আহমেদ আলিফ।

 

মিছিল শেষ বক্তব্যে বক্তারা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (স.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/