• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় নারী ও শিশু’সহ ০৫ জন আটক

মুসলিম হক বিরল / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মুসলিম হক বিরল দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে নারী ও শিশু’সহ ০৫ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ০২ জন পুরুষ, ০১ জন নারী ও ০২ জন শিশু রয়েছে।

শনিবার মধ্যরাতে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের দীপপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম।

জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

এ ব্যাপারে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/