• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. শামীম হোসাইন / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইনঃ
ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে’র সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তির দাবীতে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার ময়দান থেকে শুরু করে নাজিরপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার আহব্বানে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে’র সমর্থনের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে এবং অভিযুক্তদের প্রকাশ্যে ফাসির দাবী জানানো হয়।
এ সময় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার সিনিয়র মোদাররিছ মাওলানা ফেরদাউছুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখছেন, জামেয়া আরাবিয়ার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, নাজিরপুর উপজেলা থানা জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ মাশকুর, চৌঠাইমহল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল বাশার, বুইচাকাঠী মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ হান্নান, শ্রীরামকাঠী মাদ্রাসার মুহতামীম সোহাইব বিল্লাহ্, পাকমঞ্জিল মাদ্রাসার প্রতিনিধি হাফেজ শাহ্রিয়ার, কাটাবুনিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা মাসুদুর রহমান ও আল-আমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/