• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের অভিযোগ

মোঃ মুসলিম হক‌ বিরল / ২৪৩ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে ফসলী জমির মাঝে পুকুর খনন করে পাড় বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত শত একর জমির পানি নিষ্কাসন বন্ধের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চলমান বৃষ্টিপাতে প্রায় ২০০ একর জমির ধান ক্ষেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিচার দাবি করেছে ভূক্তভোগীরা।
উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের মৃত হাফিজ উদ্দীন এর ছেলে সহিবুর রহমান শুক্রবার দুপুরে থানায় দায়েরকৃত অভিযোগে জানান, মৃত উসমান আলী এর ছেলে মোঃ নুরজামাল (৩৫), মোঃ নুর ইসলাম (৪৫) এর জমির পাশে অভিযোগকারীসহ আরো ২৭ জন চাষির জমি আছে। উক্ত জমি আগে চাষাবাদকালে বর্ষার পানি তাদের জমির উপর দিয়ে নিষ্কাশন হইত। এমনিভাবে চলাকালিন তাদের জমিতে চলতি বছরে জানুয়ারি মাসে একটি পুকুর খনন করে। গত ২৬ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখ সারাদিন ও রাতে আকাশের বৃষ্টি হওয়ায় আমার সহ আরো ২৭ জন চাষির মোট ১৫০/২০০ একর জমির ফসল ডুবে গেছে। বিবাদীদ্বয়েরা উক্ত পুকুরটি খনন করায় তাদের জমির উপর দিয়ে বর্ষার পানি নিষ্কাশন করতে দেয় না। বর্তমানে উক্ত পানি আটক হওয়ার কারনে আমাদের ১৫০/২০০ একর জমির ফসলের ক্ষতি সাধন হচ্ছে। তাই আমি সহ ২৭ জন চাষি বিবাদীদ্বয়কে তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করার জন্য বিনিত অনুরোধ করলে বিবাদীদ্বয় তাদের জমির উপর দিয়ে পানি নিষ্কাশন করতে দিবে না এবং আমাকেসহ ২৭ জন চাষিদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে বলে পানি নিষ্কাশন করতে দিব না কি করার আছে করতে পারিস। ঘটনার বিষয়ে সকল চাষিগন সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে জমিতে থাকা ফসল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/