• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চিলাহাটিতে তেলের ড্রাম বিস্ফোরণে যুবকের মৃত্যু

সোহেল রানা / ১৮৪ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পেট্রোলের ড্রাম বিস্ফোরণের ঘটনায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে সোহাগ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারে আকস্মিক বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়। এতে সামনে থাকা সোহাগের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় আনিসুর নামে আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত সোহাগ (৩২) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ এরফানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে যায় বাজারে অবস্থানরত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। দেখা যায় বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা আহতকে দ্রুত পৌঁছে দিতে তাদের গাড়িতেই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/