• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সখিপুরে মডার্ন ডক্টরস হসপিটালের ভুল রিপোর্টে রোগী হয়রানি

মোর্শেদ খান / ২৪৭ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের সখিপুরে মডার্ন ডক্টরস হসপিটালের ভুল রিপোর্টে রোগী হয়রানি।গত ১০ সেপ্টেম্বর বোয়ালি গ্রামের জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি কিডনি (creatinine) পরীক্ষা করাতে জান মর্ডান ডক্টরস হসপিটালে রিপোর্ট আসে ৪.৩ যা ঐ রোগীর আগের রিপোর্টের তুলনায় কয়েক গুন বেশি।যা দেখে রোগী রীতিমতো দিশেহারা হয়ে যায় এবং ভয়ে পেয়ে পাগলের মতন করতে থাকে। পরে তার পরিবার সদস্যরা একই দিনে তাকে নিয়ে ঢাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার সেন্টার লিঃ এ নিয়ে গেলে সেখানে ওই পরীক্ষাটি আবার করানো হয় যার রিপোর্ট আসে ১.৭৩। একই দিনে একই পরীক্ষার ফলাফল কিভাবে ২.৫৭ পয়েন্ট বেশি হতে পারে একটি হসপিটালে। এ বিষয় নিয়ে ভুক্তভোগীর পরিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়।

ভুক্তভোগী এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং এ সমস্ত ভুয়া ক্লিনিক গুলো বন্ধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে আর কেউ এ ধরনের হয়রানি শিকার না হয়।

এই বিষয়ে মডার্ন ডক্টরস হসপিটালের পরিচালক ডা.মোঃ আনোয়ার হোসেনের কাছে দুইটি রিপোর্ট দেখিয়ে জানতে চাইলে সে বলেন আমার ক্লিনিকের কোন সমস্যা নেই আমার টেকনিশিয়ান অনেক দক্ষ তিনি বলেন মেশিন এর মিস রিডিং এর কারণে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/