• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভ্যাপসা গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের জনজীবন

সিরাজুল ইসলাম / ১৪২ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
তীব্র তাপদাহ আর অতিষ্ঠ গরমে ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জনজীবন। প্রচন্ড তাপ মাত্রার কারনে বেশ কিছুদিন যাবত তাপদাহের কবলে পুড়ছে ঠাকুরগাঁওয়ের অঞ্চলের মানুষ। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের জনজীবন ওষ্ঠাগত।আশ্বিন মাস পড়লেও গত কয়েকদিন যাবত বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরতাপে আর ভ্যাপসা গরমে ঘর থেকে বের হতে হিমশীম খাচ্ছে শ্রমিক দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছাঁয়াতলে।
আর অতিরিক্ত গরমে শরীরকে একটু শীতল করতে বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয়র খোঁজে তৃষ্ণার্ত মানুষ ব্যাকুল হয়ে ছুটছে। এ তাপদাহ আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠাকুরগাঁওয়ে বেলা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা ২৯- ৩৬ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। গ্রীষ্মের এই তাপদাহ মানুষের মধ্যে তৈরি করেছে ব্যাপক অস্বস্তি। গরমে হাঁসফাঁস করছে মানুষসহ সকল প্রাণী! গরম আবহাওয়ায় সাধারণ মানুষের দম যাই যাই অবস্থা। একটু শীতল পরশ ও ঠান্ডা পানির জন্য ব্যাকুল হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ।এদিকে আমন ও ফুলকপি চাষ করে পানির অভাবে বিপাকে পড়েছেন কৃষক, যার ফলে আমনের মাঠ ফেটে যাচ্ছে। কৃষক জহর আলী (৫০)জানান আমি ৩বিঘা ধান চাষ করেছি কিন্তু আশ্বিন মাসে পানি না হওয়ায় গভীর নলকূপ কিংবা যান্ত্রিক চালিত পাম্পের সাহায্যে ক্ষেতে পানি নিতে হচ্ছে। এরুপ চলতে থাকলে লাভের পরিবর্তে লোকসানের প্রহর গুনতে হবে। বিদ্যালয় গুলো ঘুরে দেখা যায় তীব্র গরম আর ঘনঘন লোডশেডিং এর কারণে শ্রেণি কক্ষে টিকে থাকতে পারছেনা, দিশারি হরিপুর উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মসলিম উদ্দীন জানান প্রচন্ড গরম আর ভ্যাপসা গরমের কারণে অনেক অবিভাবক বাচ্চাদের বিদ্যালয় পাঠাচ্ছেন না তাই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে গেছে।

দিনমুজুর কালাম জানায়, আমি একজন দিন মুজুর মানুষের বাসায় কাজ করি বর্তমানে ফুলকপির আগাছা নিড়ানির কাজ চলছে কিন্তু প্রচন্ড রোদ আর ভেপসা গরমে মাঠে টিকে থাকা দায় কাজ করতে সমস্যা হচ্ছে।

ভ্যান চালক আলমগীর জানায় আগে প্রতিদিন যদিও ৪০০-৫০০টাকা ইনকাম হতো প্রচন্ড গরমে যাত্রীরা ভ্যানে চড়তে চায় না তাই আগের তুলনায় ভাড়া কম হয়, যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
পল্লী চিকিৎসক ডা: আকতারুল ইসলাম জানান, এই ভ্যাপসা গরমে সাধারণত ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েছে সাধারণত জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তাই এসময় পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি, জুস, আখের রস, ডাবের পানি পান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/