• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাধববাটী প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ভাই ভাই একাদশ

মোঃ মুসলিম হক বিরল দিনাজপুর প্রতিনিধি / ৩০১ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের বৃহত্তর মাধববাটী গ্রামের ক্রিকেটার্সদের আয়োজনে ২য় বারেরমত আয়োজিত মাধববাটী প্রিমিয়ার লিগের (ক্রিকেট) চ্যাম্পিয়ন হয়েছে ভাই ভাই একাদশ। ফাইনালে লিজেন্ড একাদশ’কে তারা হারিয়েছে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাধববাটী খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভাই ভাই একাদশ। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে লিজেন্ড একাদশ। জবাবে ইনিংসের শেষ বলে ২ রান নিয়ে এবং ৭টি উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় ভাই ভাই একাদশ।

মাত্র ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ভাই ভাই একাদশের গোবিন্দ। আর ১৭১ রান ও ১১টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের রিফাত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/