• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

গত ১৫ বছর যে সরকার ছিল তারা ইসলামের দুশমন: জামায়াত নেতা দেলাওয়ার হোসেন 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৩৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

গত পনের বছর যে সরকার ছিলো তার ইসলামের দুশমন। মুসলমানদের দুশমন। আওয়ামী লীগ সরকার আমলে উন্মুক্তভাবে মিছিল-মিটিং ও মাহফিল করা যায়নি। কুরআনের কথা বলা যায়নি, ঘরের মধ্যে হাদিস-কোরআন রাখা যায়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয়  ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন।

 

তিনি আরো বলেন, ঘরের মধ্যে কোরআন হাদিস রাখায় জঙ্গি অপবাধ দিয়ে বছর পর বছর জেলে আটকে রেখেছে। যারা তাফসীরে কুরআনের আয়োজন করেছিলো তাদের কেউ জঙ্গি অপবাদ দিয়ে আওয়ামী লীগ ১৫ বছর জেলে আটক করে রেখেছিল।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী উলামা বিভাগের আয়োজনে সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে উলামা বিভাগের সভাপতি মাওলানা মো: ফজলে রাব্বী মোর্তজাবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সহকারী সেক্রেটারী বলেন, শুধুমাত্র তাফসীরুল কুরআন  মাহফিলের অপরাধে, ন্যায় সঙ্গত কথা ও ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে মিথ্যা মামলা ও বন্দুকের নলের ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ইসলামের দুশমন। ২০১৩ সালের ৫ -ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শীর্ষ পর্যায়ে আলেমদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে।

 

দেলাওয়ার হোসেন বলেন, আলেম ওলামাদের হত্যার ঘটিনার প্রত্যেকটি শাস্তি হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশের মাটিতে মুসলমানদের সামনে তাদের বিচার হবে। সংসদ ও আইন-বিচারালয় চলবে কোরআর দ্বারা। যখনই বিচারালয় কুরআন দ্বারা চলবে তখনই সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে।

 

অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুরের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মো: মমতাজ উদ্দিন বলেছেন, বাংলাদেশে কোন সরকারেই শান্তি বজায় রাখতে পারেনি। কিসে মানুষের শান্তি, মানুষ কি চাই সেটা কোন সরকারেই বুঝতে পারেনি। বিগতে দিনে যতগুলো সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল তারা কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/