• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিদ্যুতের তার স্পর্শ হয়ে শ্রমিক নিহত – ১

মোঃ আলামিন সরকার / ১৩৬ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আলামিন সরকার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জুরুল নামের আরো ২ শ্রমিক আহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর বিকাল ৫ টায় শাহজাদপুর পৌরশহরের ডাক বাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো: বন্ধুরের ছেলে, এছাড়া আহত আব্দুল্লাহ একই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে।

আহত আব্দুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মোঃ লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আরো দুই শ্রমিক বিদ্যৎ স্পৃষ্ঠ হয়ে আহত হয়।

পরে স্থানীয়রা ও অন্য শ্রমিকরা পাশেই অবস্থিত নুরজাহান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এসময় বক্তব্য জানার জানতে বাড়ির মালিক লুৎফর রহমানের খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়। নিহতের লাশ তার নিজ বাড়িতে নিয়ে গেলে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/