• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জয়পুরহাটের ক্ষেতলালে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মো:মিশিকুল মন্ডল / ১৫৮ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার বিকালে ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন -সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক- মাহবুবর রহমান, সমন্বয় পরিষদের স্থানীয় নেতা ফারুক হোসেন, সুজাউল মোল্লা, সাবিনা ইয়াসমিন প্রমূখ।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নিম্ন ও অধস্থন কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও অধিক। অপরদিকে মানুষ গড়ার কারিগর হয়েও নিম্ন পদমর্যাদার সামান্য বেতনে মানবেতর জীবন যাপন করছেন উচ্চশিক্ষিত শিক্ষকরা। তাই সঙ্গত কারণে গ্রেড উন্নয়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/