• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রাসক ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ তম স্নাতক সম্মান ব্যাচ ২০১৮-১৯ সেশনের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের হল রুমে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক ও শিক্ষক মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় এবং বর্তমান ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মাকছুদুর রহমান সাহেব, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, জনাব মুহাম্মদ জমির উদ্দিন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
উক্ত অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত করেল বিদায়ী ছাত্র মোঃ রাশেদুল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন মোঃ আতাউল্লাহ হাবিবী। শিক্ষকরা প্রত্যেকেই বক্তব্য পেশ করেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা এমন এক বিষয় নিয়ে অনার্স শেষ করেছ যে বিষয়টি তোমাদের দুনিয়া ও আখেরাতের পথকে সহজ করে দিবে। এবং তোমরা দাঈ হিসেবে দ্বীনের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/