• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

টাংগাইলে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাক্তিগত আক্রোশ না খাটানোর অনুরোধ- রুলন

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি ( টাংগাইল)

বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন রুলন টাঙ্গাইলে হাসিনা সরকারের পদত্যাগ-পরবর্তী বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত আক্রোশ না খাটানোর জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিশেষভাবে তিনি তার বিদ্যালয়, শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সারা দেশের সম্মানিত শিক্ষক মণ্ডলীর সম্মানহানি না করার আহ্বান জানান। তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে যেনো কোনো কুচক্রী মহল শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বাংলার মাটিকে অপবিত্র করার সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ প্রসঙ্গে তিনি পরপর দুটি ফেসবুক পোস্ট করেন। এক পোস্টে তিনি উল্লেখ করেন, “শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সবচেয়ে প্রিয় স্যার মোঃ মাজহারুল ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১০ বছর বিনা বেতনে কঠোর পরিশ্রম করে সকলের সহযোগিতায় বিদ্যালয়টিকে এমপিও ভুক্তি করেছেন। বিদ্যালয়ের প্রতি স্যারের ত্যাগ সত্যিই প্রশংসনীয়। মনে পড়ে সেই দিনগুলোর কথা, প্রধান শিক্ষক স্যার আমাদের সবাইকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করেছেন। স্যারের ত্যাগ ও পরিশ্রমের কথা শালিকা বাসী আজীবন মনে রাখবে এবং স্মরণ করবে। স্যার অত্যন্ত সহজ সরল, ধৈর্য্যশীল, সত্যবাদী, ন্যায় পরায়ন, পরিশ্রমী ও হাসিখুশি মনের মানুষ।স্যারের শাসন ও আদরের কারণে আমরা এস.এস.সি ব্যাচ-২০২১ ভালো রেজাল্ট করেছি। স্যারের যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির সুনাম ও খ্যাতি অক্ষুণ্ণ ছিল, আছে এবং থাকবে। স্যারের জন্য অনেক দোয়া করি। স্যার স্কুলের প্রয়োজনে যেকোনো সময় ডাকলে আমরা ছুটে আসবো ইনশাআল্লাহ। ”

– রুহুল আমিন রুলন
এস.এস.সি ব্যাচ ২০২১
শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয়
মধুপুর, টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/