• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপিতে সন্ত্রাস- দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের ঠাঁই নেই, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

মোঃ কামরুল হাসান লিটন / ১৩৩ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)-

বিএনপি দেশের একটি সর্ববৃহৎ দল। এ দল সবার জন্য উন্মুক্ত। তবে বিএনপিতে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। দলের ভিতরের কেউ এধরনের কাজে লিপ্ত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা জানেন যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন প্রধান অতিথির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি আরও বলেন, আপনারা কেউ ভাববেন না, আমরা ক্ষমতা চলে এসেছি। আমরা এখনো বিরোধী দলেই আছি। দল গোছাতে হবে, ১৭বছর ধরে যে নির্যাতন-নিপীড়ন হয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠলেও ঘুমিয়ে আছেন অনেকেই। তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে, জনকল্যাণ আমাদের মূল্য উদ্দেশ্য সেটা অনুধাবন করে কাজ করতে হবে।
ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে শ্যামগঞ্জ ধানমহালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন তালুকদার, আব্দুর রহমান বাবুল, বিএনপি নেতা একদিন হোসেন তালুকদার, আব্দুস সালাম মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙা, যুবনেতা ডা. শাহজাহান, আকরাম হোসেন, আব্দুল হাই, মো. সেলিম মিয়া, সিধলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর, ছাত্রদল নেতা মোহাম্মদ, সুমন মিয়া, হৃদয় হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/