• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারে জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত

সোহেল রানা / ১৬৬ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,ডোমারঃ

‘জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম’–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সোনারায় বাজারে জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আওয়ামী সরকারের ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচনে যাই নি। আমরা নয়ছয়ের রাজনীতিতে পা ফেলিনি। আমরা সর্বদা চেয়েছিলাম একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, যতদ্রুত সম্ভব জাতির সামনে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন’– বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে নেই কোনো ভয়। বাংলার আলেম সমাজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

যৌথসভায় মুফতি মাহমুদ বিন আলমের সঞ্চালনায় এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, যুব জমিয়তের রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নীলফামারী জেলা সভাপতি মোঃ রাজু রুহানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে, জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাফর আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/