• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেনাপোলে ঘোষণাবহির্ভূত ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত হোমিও মেডিসিন জব্দ

মো মানিক হোসেন / ১৩৬ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সারসা উপজেলা প্রতিনিধি, মো মানিক হোসেন

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শত কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা । গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চালানটি জব্দ করা হয়।
আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম গত ২৮ জুলাই ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২২ হাজার ২৭৯ কেজি ওজনের এ হোমিওপ্যাথিক মেডিসিন আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নং শেডে রক্ষিত রয়েছে।

জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ এন্ড সন্স। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০% শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পণ্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০ এবং ৫৮.৬০% হারে রাজস্ব নির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন। ওষুধগুলোর একেকটির দাম একেক রকম।
ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড ¯িপ্রট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করেছে বলে বেনাপোল স্থলবন্দরের এনএসআই কর্মকর্তা সেখানকার শুল্ক গোয়েন্দার উপপরিচালক সাইফুজ্জামানকে জানান। এরপর চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সঠিকতা পাওয়ায় পণ্য চালানটি আটক করে খালাস স্থগিত করে দেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাইফুজ্জামান।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা আটক করতেই হবে। আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এ পণ্য চালান আমদানি করেন। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর দেয়া তথ্যে শুল্ক গোয়েন্দার সদস্যরা পরীক্ষা করে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পেয়েছেন। যে কারণে চালানটি আটক করা হয়েছে। বর্তমান বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোনো ছাড় দেয়া হয় না। এ পণ্য চালানের ক্ষেত্রেও কোনো ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/