• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

সোহেল রানা / ১৬৭ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জয়দেব রায় জিতু নামের এক হিন্দু যুবকের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদি জনতা।
শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়ির হাটে ধর্মপ্রাণ তাওহীদি জনতার ব্যানারে অভিযুক্ত ঐ হিন্দু যুবকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রতিবাদ সমাবেশে তার শাস্তির দাবি জানান তাওহীদি জনতার নেতৃবৃন্দরা।

অভিযুক্ত যুবক উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব আটিয়াবাড়ী এলাকার জিতেন চন্দ্রের পুত্র।

জানা যায়, গত ৫ই আগস্ট ‍‍’Badhon Datta Vlog‍‍’ নামের একজনের ফেসবুক একাউন্টে এলাকাবাসীর গাছ কেটে ফেলার দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের উত্তেজনার একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে জিতু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ‍‍’ইসলাম মানেই মিথ্যাচার‍‍’ লিখে মন্তব্য করেন। তবে তার এমন মন্তব্যে এলাকাবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখে মন্তব্যটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা জানান, অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/