• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বন্ধুর হাতে বন্ধু খুন- দায় স্বীকার করে বন্ধুর আত্মসমর্পণ

এম এ মোমিন / ২৫৬ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম রাসেল । শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাসেলের বন্ধু শাহেদ হোসেনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।

আটক শাহেদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শালবনে তারা দুজন নেশা করতে যান। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহেদ বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে শাহেদ দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। রাতেই শাহেদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ।

শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধানক্ষেত পরিচর্যার জন্য গেলে লাশের সন্ধান পান। পরে পুলিশ গিয়ে ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/