বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় খুলনা জেলার রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে দুই জন দূর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ ও শেখ মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও ২টি ফাকা ম্যাগজিন উদ্ধার করা হয়। পরবর্তিতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কোস্ট গার্ড পশ্চিম জোন এর নেতৃত্বে থানা পুলিশ এর সহযোগীতায় একটি যৌথ অভিযান পরিচালনা করে আটককৃত সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা থেকে ২টি একনলা বন্দুক, ৩টি দেশীয় তাজা বোমা এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা রূপসা থানার স্থায়ী বাসিন্দা। তাদের নামে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্র রূপসা থানায় হস্তান্তর করা হবে মর্মে জানান।
https://slotbet.online/